বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বরিশালে কবি জীবনানন্দ দাশের ৬৮তম মৃত্যুবার্ষিকী পালন

বরিশালে কবি জীবনানন্দ দাশের ৬৮তম মৃত্যুবার্ষিকী পালন

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালে আধুনিক বাংলা সাহিত্যের শুদ্ধতম কবি জীবনানন্দ দাশের ৬৮তম মৃত্যুবার্ষিকী পালন হয়েছে।

প্রগতি লেখক সংঘ এবং জাতীয় কবিতা পরিষদ, বরিশাল জেলা শাখা যৌথভাবে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করে।

শনিবার (২২ অক্টোবর) সকাল ৯টায় বরিশাল নগরের কবি জীবনানন্দ দাশ সড়কস্থ ‘জীবনানন্দ মিলনায়তন ও পাঠাগার’-এ আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও ছড়াকার দীপংকর চক্রবর্তী, কবি মামুন মোয়াজ্জেম, সাংস্কৃতিজন মুকুল দাস, কাজল ঘোষ, কবি নাজমুল হোসেন আকাশ, বাচিকশিল্পী সঞ্জয় সাহা, কবি আসমা চৌধুরী, কবি পার্থ সারথি, কবি কাজী সেলিনা, অ্যাডভোকেট হিরণ কুমার দাস, ছড়াকার সুভাষ দাস নিতাই, কবি শোভন কর্মকার কৃষ্ণ, কবি অমিতা রায়, কবি শাহীন ভূইয়া, অধ্যাপক নজরুল হক নীলু, সমাজকর্মী কাজী ফিরোজ, শিল্পী বিমলচক্রবর্তী, মিন্টু কুমার কর, কবি সব্যসাচি সেনগুপ্ত, কবি অপূর্ব গৌতম প্রমুখ।

কবি তপংকর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বরিশালে একটি জীবনানন্দ ইনস্টিটিউট গড়ে তোলার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে কবির কবিতাকে সুরারোপ করে গান পরিবেশন, কবির কবিতা আবৃতি, স্বরচিত কবিতা পাঠ, আলোচনা সভা এবং কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।

স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে জীবনানন্দ অঙ্গণ বেশ মুখরিত ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD