সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
গ্রাম থিয়েটারের নাট্যোৎসব শুরু

গ্রাম থিয়েটারের নাট্যোৎসব শুরু

Sharing is caring!

অনলাইন ডেক্স: হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে’— স্লোগানে বাংলাদেশ গ্রাম থিয়েটারের চল্লিশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বরিশাল বিভাগীয় নাট্যোৎসব শুরু হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ নাট্যোৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

তিন দিনব্যাপী এ নাট্যোৎসব চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান ময়না।

বাংলাদেশ গ্রাম থিয়েটার, বরিশাল বিভাগের সমন্বয়কারী অ্যাডভোকেট মুনিরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটার বরিশাল বিভাগের উৎসব উদযাপন পর্ষদের আহবায়ক শুভংকর চক্রবর্তী।

উদ্বোধনী দিনে পটুয়াখালীর দখিণা নাট্যমঞ্চের পরিবেশনায় ‘দখল’ নাটক পরিবেশন করা হয়। শনিবার বরিশাল থিয়েটারের পরিবেশনায় ‘সং’ এবং উৎসবের শেষ দিনে ২৬ সেপ্টেম্বর ভোলা থিয়েটারের পরিবেশনায় ‘পেজগী’ পরিবেশন করা হবে।

নাটক শুরুর পূর্বে প্রতিদিন আলোচনা সভার আয়োজন রয়েছে। এ আয়োজনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এবং সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার উপস্থিত থাকবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD