শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আবুল হায়াতের নতুন বই ‘রঞ্জিত গোধূলি’

আবুল হায়াতের নতুন বই ‘রঞ্জিত গোধূলি’

Sharing is caring!

অনলাইন ডেক্স: একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। অভিনয়ের পাশাপাশি নাট্যকার, পরিচালক ও লেখক হিসেবেও রয়েছে তার পরিচিতি।

দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করেছেন তিনি।

বিভিন্ন দৈনিক পত্রিকায় কলাম লেখা ছাড়াও প্রতি বছর গল্প-উপন্যাসের বই প্রকাশ করে আসছেন আবুল হায়াত। সেই ধারবাহিকতায় আসছে বছরের বইমেলায় আবুল হায়াতের নতুন একটি উপন্যাস প্রকাশিত হবে।

জানা গেছে, উপন্যাসটির নাম ‘রঞ্জিত গোধূলি’। আসছে বইমেলায় বইটি প্রিয় বাংলা প্রকাশন থেকে প্রকাশিত হবে।

গত বছর বইমেলায় তার লেখা ‘আষাঢ়ে’ প্রকাশিত হয়। আবুল হায়াতের লেখা ‘আপ্লুত মরু’ নামে প্রথম বই প্রকাশিত হয় ১৯৯১ সালে। এরপর থেকে ধারাবাহিকভাবে লিখে চলেছেন গুণী এই অভিনেতা।

গল্প-উপন্যাস ও নাটকের পাশাপাশি কয়েক বছর ধরে আত্মজীবনী লেখাও শুরু করেছেন তিনি।

এদিকে, সম্প্রতি আবুল হায়াত একটি এক ঘণ্টার নাটক পরিচালনা করেছেন। এর নাম ‘এসো শ্যামল সুন্দর’।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD