বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ব্যর্থতার কারণ অন্যদের জিজ্ঞেস করুন : সাকিব

ব্যর্থতার কারণ অন্যদের জিজ্ঞেস করুন : সাকিব

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: যে উইকেটে ব্যাট হাতে উইন্ডিজ বোলারদের রীতিমতো শাসন করলেন অধিনায়ক সাকিব আল হাসান, সেখানে অন্য ব্যাটসম্যানরা কেন উইকেট বিলিয়ে দিলেন? সাকিব যেখানে ৪৩ বলে ৬১ রান করেছেন, সেখানে বাকীদের রান যথাক্রমে ৫, ৬, ৫, ৫, ১২, ১৭, ১, ৮, ১, ০। তাই সংবাদ সম্মেলনে যখন বাংলাদেশ অধিনায়ককে ব্যর্থতার কারণ জিজ্ঞেস করা হলো, তিনি প্রচণ্ড অভিমান নিয়েই বললেন, কারণটা অন্য ব্যাটসম্যানদের জিজ্ঞেস করতে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৯ ওভারে মাত্র ১২৯ রানে অল-আউট হয়ে যায় বাংলাদেশ। অতিরিক্ত রান বাদ দিলে দলের বাকি সব ব্যাটসম্যান মিলে করেছেন ৬০ রান। জবাবে ৫৫ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় তুলে নেয় সফরকারীরা। ব্যাট হাতে চার-ছক্কার বৃষ্টি বইয়ে দেন শাই হোপ-কিমো পল-লুইসরা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘টস ছাড়া আজকে কিছুই আমাদের ঠিকঠাক হয়নি। আমরা ভালো ব্যাট করিনি, ভালো বল করিনি। উইকেট বেশ ভালো ছিল, অন্তত ১৭৫ রান করা উচিত ছিল আমাদের। অন্য ব্যাটসম্যানদের জিজ্ঞেস করা উচিত, কেন তারা ভালো ব্যাট করেনি। সবার হয়ে উত্তর আমি দিতে পারি না। কিছুই কাজে লাগেনি আজ। যেটাই চেষ্টা করেছি আমরা, সফল হইনি। এই ম্যাচ থেকে অনেক শেখার আছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD