শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
যদি ওজন কমাতে চান

যদি ওজন কমাতে চান

Sharing is caring!

একটি বছর শেষ হয়ে এসেছে, নতুন বছরের শুরু থেকেই ‍অনেকেরই লক্ষ্য হবে, যেভাবেই হোক বাড়তি ওজন কমানো। আর এই বাড়তি ওজন কমানোর জন্য কত কিছুই না করি। কিন্তু জানেন কি, এই কাজটি সহজ হয়ে যায় যদি প্রতিদিনের খাদ্য তালিকায় মাত্র কয়েকটি খাবার অনুপস্থিত থাকে। 

জেনে নিন কোন খাবারগুলো দূরে রাখবেন যদি ওজন কমাতে চান: 

প্রথমেই রিফাইনড কার্বোহাইড্রেটস হোয়াইট ব্রেড, বার্গার বান, পিৎজা, মাফিনের পরিবর্তে বিনস, মটরশুঁটি, মসুরডাল ডায়েট তালিকায় রাখতে পারেন। 
তবে ওজন কমাতে গিয়ে অনেকেই ভাত-রুটি একেবারেই বাদ দিয়ে দেন। যা কখনোই স্বাস্থ্যকর নয়। ব্রাউন চাল ও আটার ভাত-রুটি পরিমিত পরিমাণে নিয়মিত খেতে হবে।  


গরু-খাসির মাংস বেশি পছন্দ হলেও ওজন কমানোর সময়টাতে মুরগির বা হাঁসের মাংস খান।  প্রোটিনের চাহিদা পূরণ হবে আর বাড়তি মেদও জমবে না শরীরে। 

চিপস, কুকিজ, কেক, পেস্ট্রি, ফাস্টফুড ও তেলেভাজা খাবারে প্রচুর পরিমাণে লবণ ও ট্রান্স ফ্যাট থাকে। ফলে এগুলো না খাওয়াই ভালো। 

শরীরে মেদ জমার আরও কারণ চিনি, কোমল পানীয়। মিষ্টি খাবার খাওয়ার সময় এটা একটু লক্ষ্য রাখলে ভালো হয়। 

ওজন কমানোর সময়েও মৌসুমী ফল, টাটকা সবজি খেতে পারেন ইচ্ছামতো। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD