রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মুক্ত গণমাধ্যম দিবসে বিআরইউর বিবৃতি

মুক্ত গণমাধ্যম দিবসে বিআরইউর বিবৃতি

Sharing is caring!

রোববার (০৩ মে) মুক্ত গণমাধ্যম দিবসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিবিৃতি দিয়েছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ ও সম্পাদক মিথুন সাহা স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ‘আজ ৩ মে মুক্ত গণমাধ্যম দিবস। প্রতিবছর এ দিনটিতে বিআরইউ নানা আয়োজন করে। এ বছর করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এ ধরনের আয়োজন সম্ভব হচ্ছে না।’

‘তবে করোনা ভাইরাসের সময়ে মুক্ত সাংবাদিকতা, এমনকি সাংবাদিকতা পেশা নিয়ে বেঁচে থাকাই এখন দুরূহ হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত ৪৫ জনের বেশি সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একজন সিনিয়র সাংবাদিকসহ ২ জন ইতোমধ্যে দুঃখজনক ভাবে মারা গেছেন। অধিকাংশ পত্রিকার প্রিন্ট কপি বন্ধ রয়েছে। এ সময়েও বিভিন্ন পত্রিকা বন্ধ করা হচ্ছে, অনেক ক্ষেত্রে চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে।’

‘ত্রাণ নিয়ে রিপোর্টিং এর কারণে ভোলাসহ সারাদেশে সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। নরসিংদীসহ বিভিন্ন জেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হচ্ছে। সব মিলিয়ে এক অসহনীয়, দুর্বিপাক, অস্বাভাবিক পরিস্থিতি, সেই সঙ্গে করোনা ভাইরাসের ছোবল, গণমাধ্যমে চাকরির অনিশ্চিয়তা, বেতন বকেয়া থাকা বা বন্ধ হয়ে যাওয়া অনিশ্চয়তা সৃষ্টি করেছে।’

বরিশাল রিপোর্টার্স ইউনিটি এ দিবসকে সামনে রেখে সাংবাদিকদের যেমন সুস্থতা কামনা করছে, সেই সঙ্গে তাদের নিয়মিত বেতন-ভাতা ও চাকরির নিশ্চয়তার আহ্বান জানাচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রণোদনায় মুক্ত সাংবাদিকতা অব্যাহত রেখেই সাংবাদিকদের কল্যাণে একটি অংশ ব্যয় করার দাবি জানায় তারা। সাংবাদিকদের মধ্যে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার উপযুক্ত ব্যয়ভার কর্তৃপক্ষ বা রাষ্ট্রকে বহন করা এবং কারো মৃত্যু হলে কর্তৃপক্ষ বা সরকারকে সংশ্লিষ্ট পরিবারের পাশে থেকে আর্থিক সহায়তা দেওয়ার দাবিও জানায়।

সম্প্রতি সাংবাদিকতার সূচকে একধাপ নেমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বরিশাল রিপোর্টার্স ইউনিটি। তারা মনে করে, দেশের এ পরিস্থিতিতে মুক্ত সাংবাদিকতাই পারে সব পর্যায়ের সমস্যা নিরসনে আলোকবর্তিকা হয়ে পথ দেখাতে। সাংবাদিকতার স্বাধীনতার মাধ্যমে দূর করা সম্ভব সামাজিক অন্যায়, অবিচার ও দুর্নীতি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD