মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
সাগর তীরে দৃষ্টিনন্দন ‘অষ্টকোণা মসজিদ’

সাগর তীরে দৃষ্টিনন্দন ‘অষ্টকোণা মসজিদ’

Sharing is caring!

কয়েক শ’ গজ দূরেই কৃষ্ণসাগরের অথৈ নীলাভ জলরাশি। সাগরের শোঁ শোঁ আওয়াজ মসজিদ থেকে অনায়াসেই শোনা যায়। নির্মাণশৈলীর অভিনবত্বের পাশাপাশি সৈকতের কিনারায় হওয়ায় মসজিদটি সবদিক থেকেই নয়নাভিরাম। দর্শনার্থী ও পর্যটকদের বেশ টানে মসজিদের সৌন্দর্য-আভা।

স্থানীয়দের কাছে মসজিদটি ‘অষ্টকোণা মসজিদ’ নামে পরিচিত। এমন দৃষ্টিনন্দন ও মুগ্ধকর দৃশ্যের মসজিদ তুরস্কের পদুযজে প্রদেশে অবস্থিত। এটির অফিসিয়াল নাম ‘আকচাকোজা মার্কাজ মসজিদ’। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি স্থাপত্যশৈলীর জন্য মসজিদটি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তুর্কি যাযাবর উপজাতিগুলোর ঐতিহ্যবাহী তাবু ‘ওতা’র নকশা অবলম্বনে মসজিদটি নির্মাণ করা হয়েছে।

১৯৮৯ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। তুরস্কের বিখ্যাত শিল্পী এরগুন সুবাশির নকশা করেন। দীর্ঘ পনের বছর পর ২০০৪ সালে মুসল্লিদের মসজিদটি খুলে দেওয়া হয়।
সেলজুক যুগের ঐতিহ্য-শিল্প তুলে ধরতে তখনকার পুরাতন তাবুর নকশা অবলম্বন করে মসজিদটির নকশা করা হয়েছে। মসজিদটির ভেতরের অংশের আয়তন এক হাজার ৩০০ বর্গ কিলোমিটার। বাইরের আঙ্গিনার আয়তন ৫০০ মিটার। মসজিদের দুইটি অংশ মিলে ৫০০ হাজার মুসল্লি অনায়াসে নামাজ পড়তে পারেন।

আকচাকোজা মারকাজ মসজিদের ভবন ও সহায়তা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুরাদ বেইয়িক বলেন, এমন মসজিদ শুধু তুরস্কে বিরল নয়। বরং পুরো বিশ্বে এমন স্থাপত্যশৈলীতে নির্মিত মসজিদ খুঁজে পাওয়া দুষ্কর। ইতোমধ্যে এটি পর্যটকদের বেশ আকর্ষণ করেছে। আর শুধু মুসলিমরা নয়, বরং অন্য ধর্মের মানুষও এটি পর্যবেক্ষণে আসছে।

বেইয়িক আরো বলেন, মসজিদের ভেতরে কোনো পিলার বা স্তম্ভ নেই। ফলে মুসল্লি কিংবা দর্শক যেকোনো দরজা দিয়ে প্রবেশ করলেই মসজিদের অভ্যন্তরের পুরোটা দৃশ্য দেখতে পাবে। মেঝে থেকে মসজিদের ছাদের দূরত্ব বেশ উঁচুতে। ফলে এটা আলাদা একটা সৌন্দর্য সৃষ্টি করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD