শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
মিথ্যা ঘোষণায় আনা চকলেট ও শিশুখাদ্যের চালান আটক

মিথ্যা ঘোষণায় আনা চকলেট ও শিশুখাদ্যের চালান আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: মিথ্যা ঘোষণায় চট্টগ্রাম বন্দর দিয়ে আনা চকলেট ও শিশুখাদ্যের পৃথক দুইটি চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।

বুধবার (১১ মার্চ) দুইটি কনটেইনারে কায়িক পরীক্ষা শেষে বিপুল পরিমাণ শুল্কফাঁকির বিষয়টি নিশ্চিত হন কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার কর্মকর্তারা।

এআইআর শাখার দায়িত্বে থাকা সহকারী কমিশনার নূর এ হাসনা সানজিদা অনসুয়া জানান, ৪০ ফুট দীর্ঘ একটি কনটেইনারের আইজিএমে ঘোষিত পণ্য ছিলো ‘সুইট কর্ন অ্যান্ড অলিভ’। কিন্তু পাওয়া গেছে তুর্কির অ্যাসোরটেড চকলেট। কায়িক পরীক্ষায় ২ হাজার ২৫১ কার্টনে ১৩ হাজার ২৫৮ কেজি চকলেট পাওয়া গেছে।

তিনি বলেন, প্রাথমিক হিসাবে এ চালানে প্রাপ্ত পণ্যের ৫৬ লাখ টাকার শুল্ক আসে। এর সঙ্গে মিথ্যা ঘোষণার জরিমানা যোগ হলে দাঁড়ায় প্রায় ৭০ লাখ টাকা। কিন্তু আমদানিকারক প্রতিষ্ঠান চালানটি খালাসে কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করেনি।

এদিকে আরেকটি ৪০ ফুট দীর্ঘ কনটেইনারে সুইট কর্ন ঘোষণা থাকলেও পাওয়া গেছে ‘ল্যাকটোজেন’ ব্রান্ডের শিশুখাদ্য। এ চালানেরও বিল অব এন্ট্রি জমা পড়েনি।

দুইটি চালানের বিষয়ে কাস্টম আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সহকারী কমিশনার নূর এ হাসনা সানজিদা অনসুয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD