বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
চুলায় প্লেইন কেক বানানোর সহজ উপায়

চুলায় প্লেইন কেক বানানোর সহজ উপায়

Sharing is caring!

অনেকে ভাবেন ওভেন ছাড়া বুঝি কেক বানানো যায় না। বানানো গেলেও ভালো হয় না। কিন্তু আপনি যদি কায়দা-কানুন ঠিক মতো জানেন তবে চুলায়ও ওভেনের চেয়ে ভালো কেক বানাতে পারবেন। স্বাদে, ঘ্রাণেও হবে অনন্য। চুলায় এমনই একটি প্লেইন কেকের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী হাবিবা ইসলাম।

উপকরণ

ময়দা: এক কাপ

বেকিং পাউডার: এক চা চামচ

ডিম: ৪টি

চিনি: এক কাপ

তেল: আধা কাপ

দুধ: ৩ টেবিল চামচ

লেবুর রস: এক চা চামচ

প্রণালি

প্রথমে ডিমের সাদা অংশ আলাদা করে নিতে হবে। এরপর সাদা অংশটি একটি মিক্সিং বোলের মধ্যে নিতে হবে। এরপর ভালো করে বিট করুন।  বিট করার মাঝে মাঝে পরিমাণ মতো চিনি দিয়ে বিট করতে হবে। যতক্ষণ ফোম তৈরি না হবে ততক্ষণ বিট করতে থাকুন।  এরপর আলাদা করে রাখা ডিমের হলুদ অংশ দিয়ে ভালো করে মেশান।  এবার তেল দিয়ে আবার বিট করুন। এবার ময়দা, বেকিং পাউডার ঢেলে অল্প অল্প করে মেশান। মেশানের সময় খেয়াল রাখতে হবে যেন ফোম নষ্ট হয়ে না যায়। এরপর লেবুর রস দিয়ে আর একটু মেশান।  এরপর যদি মনে করেন মিশ্রণটি শক্ত মনে হচ্ছে তাহলে একটু তরল দুধ দিয়ে মিশ্রণটি শেষ করতে হবে। এবার চুলায় ননস্টিক হাঁড়ি বসাতে হবে। ১৫ মিনিট প্রি-হিট করে নিতে হবে। এবার একটি কেকের মোল্ডে কাগজ বিছিয়ে মিশ্রণটি ঢেলে দিতে হবে। ননস্টিকের হাঁড়িতে বালু অথবা লবণ দিয়ে প্রি-হিট করতে হবে। এরপর একটি স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটি বসিয়ে দিন। প্রথমে ১০ মিনিট  মিডিয়াম আঁচে বেক করুন।  এরপর আগুনের আঁচ আরো কমিয়ে ৪৫ মিনিট বেক করুন। এরপর একটি টুথপিক দিয়ে চেক করুন সুন্দরভাবে বেকড হয়েছে কি না? এবার পরিবেশনের পালা। কেক কিন্তু গরম খেতেই বেশি ভালো লাগে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD