মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
ভান্ডারিয়ায় রহস্যজনক আগুনে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

ভান্ডারিয়ায় রহস্যজনক আগুনে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

Sharing is caring!

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার লক্ষ্মীপুরা মহল্লার বেপারী বাড়িতে রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরে রহস্যজনক আগুনে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেপারী বাড়িতে যৌথভাবে নির্মিত কাচারী ঘরে রোববার ভোর রাতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়, তবে বাড়ির অন্যান্য ঘরগুলো অল্পের জন্য রক্ষা পেয়েছে। পুড়ে যাওয়া মালামালসহ ঘরটির আনুমানিক মূল্য পাঁচ লক্ষাধিক টাকা।

বেপারী বাড়ির বাসিন্দা মো. জাকির হোসেন জানান, ঘরটি স্টোর রুম হিসেবে ব্যবহৃত হতো এবং ওই ঘরে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না। ঘরটিতে তার বড়ভাই মো. বাবুল বেপারীর গৃহনির্মাণের কাঠ এবং খরকুটো ছিল। গভীর রাতে কেউ এ ঘরে আগুন ধরিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD