মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
পিরোজপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

পিরোজপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

Sharing is caring!

অনলাইন ডেক্স: পিরোজপুর শহরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি এবং মূল্য তালিকা না রাখায় বাজার পরিদর্শন করে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৯ ডিসেম্বর) দুপুরে শহরের পৌর কাঁচাবাজারে এ জরিমানা করা হয়।

জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহামুদ। এসময় পেঁয়াজের দাম বেশি রাখার অভিযোগে দুইজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এদের মধ্যে বিনয় পাল নামে এক পাইকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা এবং অন্য একজন খুচরা বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহামুদ জানান, জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় পিরোজপুর পৌর কাঁচামাল বাজারে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দুইজন অসাধু ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD