শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কাউখালীতে বসতঘরে হামলা চালিয়ে লুট

কাউখালীতে বসতঘরে হামলা চালিয়ে লুট

Sharing is caring!

শামীম আহমেদ ঃ
পূর্ব শক্রুতার জেরে পিরোজপুরের কাউখালীতে একটি বসতঘরে হামলা ও লুটপাট করার
অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী উপজেলার চিরাপাড়া ইসলামিক কমপ্লেক্স এর দক্ষিন
পাশের বাসিন্দা মোহাম্মাদ মাসুদ খান এর স্ত্রী বেবি বেগম বাদী হয়ে কাউখালী থানায়
একটি মামলা দায়ের করেন।

মামলা নং ৪৪৯/২৪। মামলা সূত্রে জানা যায়, একই এলাকার
বাসিন্দা মৃত মোঃ ফজলুর রহমান এর ছেলে মোহাম্মদ আলী হায়দার পারভেজ, হেমায়েত
সরদারের ছেলে মোহাম্মদ রূবেল সরদার, আনোয়ার শরীফ এর ছেলে মো: ইউনুস শরীফ ও তার
স্ত্রী বিউটি বেগম, মৃত বাবুল এর ছেলে নাসিম শরীফ, দুলাল মৃধা ও তার ছেলে রাব্বিসহ
অজ্ঞাত অনেকে গত ৫ আগস্ট সোমবার শেখ হাসিনার সরকারের পদত্যাগের খবরে ওইদিন
সন্ধ্যা ৭টায় ভুক্তভোগীদের বসতঘরে হামলা করে।

এসময় ঘরের ছাদ ভেঙ্গে ভিতরে থাকা সমস্ত মালামাল, ৬ ভরি স্বর্ণ, সকল জমির দলিল ও নগদ দুই লাখ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

মামলা সূত্রে আরো জানা যায়, অভিযুক্ত ও ভুক্তভোগীরা প্রতিবেশী। দীর্ঘদিন যাবৎ জমি
নিয়ে তাদের মাঝে বিরোধ চলে আসলে।

আর এ নিয়ে অভিযুুক্তরা এর আগেও ভুক্তভোগী পরিবারের সদস্যদের মারধরও করেছে। যা নিয়ে পিরোজপুর বিজ্ঞ আদালতে মামলা চলমান। আর ভুক্তভোগীর পরিবারের বৃদ্ধ মা-বাবা ব্যাতীত অন্য স্বজনরা দেশের বিভিন্ন স্থানে
বসবাসরত রয়েছে।

এবং ঘটনার দিন ভুক্তভোগীর বাবা-মা চিকিৎসার জন্য মেয়ের বাসায়
অবস্থান নিলে অভিযুক্তরা এ হামলার ঘটনা ঘটায়। এবিষয়ে ভুক্তভোগী বেবি বেগম জানান,
অভিযুক্তরা আমাদের প্রতিবেশী হলেও জমি বিরোধ নিয়ে তারা ইতিপূর্বে আমার বৃদ্ধ
বাবা-মা এর ওপর হামলার করে।

আর সর্বশেষ শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সন্ধ্যায়
আমাদের বসতঘরে হামলা চালিয়ে ঘরে থাকা স্বর্নলংকার, মালামাল ও নগদ টাকা লুট করে
নিয়ে যায়। আমরা একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার সঠিক বিচারের দাবী
জানাই।

শামীম আহমেদ
বরিশাল,

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD