মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Sharing is caring!

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. জুয়েল রানা (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মাহবুবুল আলম সবুজ নামে অপর এক আরোহী।

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মোহাম্মদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকার সোহরাব হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জুয়েল রানা ও সবুজ মোটরসাইকেলে করে কুয়াকাটা থেকে ফিরছিলেন। মোহাম্মদপুর নামক স্থানে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তারা দুজনে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।

সবুজকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD