বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
বরিশালে এশিয়ান টিভির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে এশিয়ান টিভির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Sharing is caring!

বরিশালে স্যাটেলাইটভিত্তিক এশিয়ান টেলিভিশন ও এশিয়ান এফ রেডিওর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বরিশাল অফিসের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার।

এসময় তিনি বলেন, এশিয়ান টেলিভিশন বিনোদন এবং সংবাদ পরিবেশনে বিশেষ স্বকীয়তা ধারণ করে জনপ্রিয় হয়ে উঠেছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় এশিয়ান টিভি আরো দায়িত্বশীল ভূমিকা প্রদান করে সাফল্য অজর্ন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা শেষে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা জ্ঞাপন ও বক্তব্য রাখেন প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম ইকবাল, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি এম আর প্রিন্স, বরিশাল বিসিকের উপ-পরিচালক জালিছ মাহমুদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএ সেলের সহকারী পরিচালক ও সাংবাদিক আরাফাত শাহরিয়ার, একাত্তর টেলিভিশনের বরিশাল প্রধান বিধান সরকার, সমাজ সেবা অধিদপ্তরের জেলা প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, বরিশাল চেম্বার অফ কমার্সের পরিচালক আক্তার হোসেন, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি হাসিবুল ইসলাম, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের শাকিলা ইসলাম, বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্টের পরিচালক সাব্বির হোসেন নবীন, মুশফিক সৌরভ, রাসেল হোসেন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম (ফিরোজ মোস্তফা) এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্ট’র নির্বাহী প্রধান সোহানুর রহমান।

আলোচনায় অংশ নিয়ে বরিশালে কর্মরত সাংবাদিক ও তাদের সংস্থার নেতৃবৃন্দ দেশে মুক্ত গণমাধ্যমের বিকাশে সরকারী পৃষ্ঠপোষকতা এবং রাজনৈতিক অঙ্গীকারের দাবি জানিয়েছেন । তারা মনে করছেন, গণমাধ্যম বিকশিত হলে দেশের গণতন্ত্র আরো সুসংহত হবে এবং সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গণমাধ্যম এবং সাংবাদিকদের রাষ্ট্রীয় সহযোগিতা একান্ত আবশ্যক বলে বক্তারা উল্লেখ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD