সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
ইতিহাসের এই দিনে নিকোলা টেসলারের প্রয়াণ

ইতিহাসের এই দিনে নিকোলা টেসলারের প্রয়াণ

Sharing is caring!

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার। ২৩ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭৮২- আমেরিকার প্রথম কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব নর্থ আমেরিকা চালু।
১৭৮৫- ফ্রান্সের জন ব্যাল্ন্চার্ড ও যুক্তরাষ্ট্রের জন জেফার যুক্তরাজ্যের ডোভার থেকে ফ্রান্সের ক্যালাস পর্যন্ত গ্যাস বেলুনে উড়ে যান।
১৭৯৭- বর্তমান ইতালির পতাকা প্রথম ব্যবহার হয়।
১৯২৭- প্রথম ট্রান্সআটলান্টিক টেলিফোন সার্ভিস প্রতিষ্ঠা। নিউইয়র্ক থেকে লন্ডন সংযোগের মাধ্যমে এটার কাজ শুরু হয়।
১৯৫২- মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুমেন হাইড্রোজেন বোমা তৈরির কথা জানান।
১৯৫৯- কিউবার ফিদেল ক্যাস্ত্রোর নতুন সরকারকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র।
১৯৮৯- জাপানি সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর আকিহিতো জাপানের নতুন সম্রাট নির্বাচিত হন।

জন্ম
১৮০০- যুক্তরাষ্ট্রের ১৩তম রাষ্ট্রপতি মিলার্ড ফিলমোর।
১৯৭৯- বলিউড অভিনেত্রী বিপাসা বসু।
১৯৪৮- মার্কিন রক গায়ক কেন্নি লগ্গিনস।
১৯৪৮- জাপানি ভয়েস অভিনেতা ইচিরু মিজুকি।
১৯৯১- বেলজিয়ান ফুটবল তারকা এডেন হ্যাজার্ড।

মৃত্যু
১৯৪৩- বিখ্যাত সাইবেরিয়ান-আমেরিকান পদার্থবিদ, উদ্ভাবক, ইলেক্ট্রনিক প্রকৌশলী, যন্ত্র প্রকৌশলী নিকোলা টেসলা।

১৮৫৬ সালের ১০ জুলাই তার জন্ম। তিনি আধুনিক পরিবর্তী তড়িৎ প্রবাহ ও তারবিহীন তড়িৎ পরিবহন ব্যবস্থা আবিষ্কারের জন্য সর্বাধিক পরিচিত।
১৮৮৬ সালে টেসলা প্রতিষ্ঠা করেন নিজ কোম্পানি টেসলা ইলেকট্রিক লাইট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। তবে বিনিয়োগকারীদের অনীহার কারণে প্রতিষ্ঠানটি বেশিদিন চলেনি। এরপরই তিনি সাধারণ গবেষকের জীবনযাপন শুরু করেন। তৈরি করেন বিশেষ ধরনের এসি ইন্ডাকশন মোটর, নতুন ধরনের এক্স-রে। তার পেটেন্টের তালিকায় যোগ হয় ইলেকট্রিক্যাল কনডেনসার, ট্রান্সফরমার, সার্কিট কন্ট্রোলার, মেথড অব সিগন্যালিং এবং গতিনির্দেশক যন্ত্র ছাড়াও আরও অনেক কিছু। তিনি ১৯৪৩ সালের ৭ জানুয়ারি মারা যান। মারা যাওয়ার পর তার অসমাপ্ত কাজগুলো করতে অনেক সমস্যায় পড়তে হয় বিজ্ঞানীদের। তার সম্মানার্থে ১৯৬০ সালে তড়িৎ ফ্লাক্স এর এস এই একক টেসলা করা হয়।

১৯৯৮- মার্কিন গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী রিচার্ড হ্যামিং।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD