রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মালিতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১৩ ফরাসি সেনা নিহত

মালিতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১৩ ফরাসি সেনা নিহত

Sharing is caring!

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ইসলামি চরমপন্থিদের বিরুদ্ধে অভিযানকালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১৩ ফরাসি সেনা নিহত হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (২৬ নভেম্বর) ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় ম্যাক্রোঁ লেখেন, নিহত এই ১৩ বীর সেনানীর একটিই লক্ষ্য ছিল: আমাদের রক্ষা করা। এ বিয়োগান্তক ঘটনায় আমি তাদের স্বজন ও সহকর্মীদের প্রতি শোক ও শ্রদ্ধা জানাই।

২০১৩ সালে ইসলামি চরপন্থিরা মালির উত্তরাঞ্চলের বিশাল অংশ ছিনিয়ে নিলে ফ্রান্স সেখানে নিজেদের বেশ কয়েক হাজার সৈন্য মোতায়েন করে।

পরবর্তীতে মালির সেনাবাহিনী ওই অঞ্চল পুনর্দখল করলেও, এখনও সেখানে চরম্পন্থিদের সক্রিয়তা ও অনিরাপত্তা রয়েছে। প্রায়ই তারা নানা রকম হামলা ও সহিংসতা চালায়। বর্তমানে মালির পার্শ্ববর্তী দেশগুলোতেও এসব সহিংসতা ছড়িয়ে পড়েছে।

চরম্পন্থিদের বিরুদ্ধে মালি, মৌরিতানিয়া, নাইজার, বুরকিনা ফাসো ও চাদকে সহায়তার জন্য ফ্রান্স ওই অঞ্চলে সাড়ে ৪ হাজার সেনা মোতায়েন করেছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে বোমা বিস্ফোরণে ব্রিগেডিয়ার রোঁনা প্যাঁত্যু নামে আরও এক ফরাসি সেনা নিহত হন। সে সময় তার গাড়ির কাছে একটি বোমা বিস্ফোরিত হয়।

২০১৩ সাল থেকে এখন পর্যন্ত মালিতে মোট ৩৮ ফরাসি সেনা নিহত হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD