বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
কলাপাড়ায় বিষপানে গৃহবধুর আত্নহত্যা!

কলাপাড়ায় বিষপানে গৃহবধুর আত্নহত্যা!

Sharing is caring!

পটুয়াখালী (কলাপাড়া) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় স্বামীকে মা বাবা মেনে না নেয়ায় অভিমানে বিথি আক্তার (২০) নামের এক গৃহবধু বিষ পান করে আত্নহত্যা করেছে।

রবিবার (১৩ই অক্টোবর) সকালে রাঙ্গাবালী উপজেলার বড়বাইসদার গাববুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিজ পিত্রালয়ে বিষপানের পর ওই গৃহধুকে স্বজনেরা উদ্ধার করে দুপুর ১২টার দিকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে দায়ীত্বরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষনা করে।

মৃতের স্বামী সরোয়ার হোসেন জানান, টানা চার বছর প্রেমের সম্পর্কের পর তারা পালিয়ে গিয়ে বিয়ে করেন দুবছর আগে। বিয়ের পর থেকেই তার গায়ের রং কালো ও রোগা হ্যাংলা পাতলা বলে মেনে নিতে পারছিলেন না বিথির পরিবার। ঘটনার দিন
সকালে দুবেলার অনাহারে থাকাবস্থায় বিষ পান করে বিথি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD