মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন

আর ফেরা হলো না তানহার

Sharing is caring!

অনলাইন ডেস্ক:রাজধানীর মিরপুরে তিন বছরের শিশু তানহা আক্তার আদিবা মায়ের কাছে বায়না ধরে খালার বাসায় বেড়াতে যাবে। একমাত্র কন্যা শিশুর আবদার ফেরাতে পারেননি মা বৃথি আক্তার। নিয়ে যান মিরপুর দক্ষিণ পাইকপাড়া বেকারি গলি এলাকায় তানহার খালার বাসায়। কিন্তু সেখান থেকে আর ফেরা হলো না তার।

শনিবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে ভবন থেকে পড়ে যায় শিশুটি। পরে মুমূর্ষ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

তানহা মাদারীপুর সদর উপজেলার সজল ফকিরের মেয়ে। মা-বাবার সঙ্গে সে মিরপুর এলাকায় থাকতো।

বাকরুদ্ধ শিশুটির মা বৃথি আক্তার বলেন, আমার মা, আমার কাছে বায়না ধরেছিল, তার খালার বাসায় যাবে। আমি নিয়ে গিয়েছিলাম সেখানে।

তিনি বলেন, মিরপুর দক্ষিণ পাইকপাড়া বেকারি গলির পাঁচতলা বাসার ছাদে দুই রুম নিয়ে ভাড়া থাকে তানহার খালা সাথী আক্তার। রুমের সামনেই ছাদের খালি জায়গা, সেখানেই খেলছিল তানহা। হঠাৎ রেলিং থাকা সত্ত্বেও সে নিচে পড়ে যায়। পরে দ্রুত আমরা নিচে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় কয়েকটি হাসপাতালে নিয়ে যাই। অবশেষে সেখান থেকে ঢামেক হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছেে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD