শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
রাতের ১২০ টাকার পেঁয়াজ সকালে ২২০ টাকা

রাতের ১২০ টাকার পেঁয়াজ সকালে ২২০ টাকা

Sharing is caring!

অনলাইন ডেক্স:

চট্রগ্রামের রাংগুনিয়ায় বিভিন্ন বাজারে এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। ভারতের পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর থেকে এক লাফে বেড়ে গেছে দাম। বিভিন্ন বাজারে পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়। শনিবার (৯ ডিসেম্বর) সরেজমিনে বিভিন্ন বাজার ঘুরে এই তথ্য পাওয়া গেছে। অন্যদিকে পেঁয়াজের দামের এমন অস্থিতিশীলতায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের দাবি, বাজার মনিটরিং করে যেন জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

মোহাম্মদ সেলিম নামের এক ক্রেতা জানান, তিনি রোয়াজারহাট খাজা স্টোর থেকে শনিবার সকালে দুই কেজি পেঁয়াজ কিনেছেন। তার কাছ থেকে ২ কেজি পেঁয়াজ ৪০০ টাকা দাম রাখা হয়েছে।

ইছাখালী প্যারামাউন্টের স্বত্বাধিকারী ব্যবসায়ী মো. সামশুদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে দোকানের জন্য আমি ৯০ টাকা দামে পেঁয়াজ কিনেছিলাম। কিন্তু আজ সেই একই দোকান থেকে একই পেঁয়াজ নেওয়া হচ্ছে ২২০ টাকায়। বাজার মনিটরিং করার দাবি জানান তিনি।

আবদুল কাদের নামের এক ক্রেতা জানান, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার ঘোষণা দিয়েছে ভালো কথা। কিন্তু ব্যবসায়ীদের গুদামে তো আগের পেঁয়াজ আছে। সেগুলো কেন বাড়তি দামে বিক্রি করতে হবে। এভাবে হুটহাট করে জিনিসপত্রের দাম যারা বাড়ায় প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

বাড়তি দামে পেঁয়াজ বিক্রির বিষয়ে জানতে চাইলে রোয়াজারহাটের এক ব্যবসায়ী তার ক্রয় রসিদ দেখান। তার দাবি বাড়তি দামে কেনার কারণেই তাকে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। দাম বাড়ালে আড়তদাররা বাড়াচ্ছে, এখানে খুচরা বাজারের ব্যবসায়ীদের কিছুই করার নেই বলে তিনি জানান।

বাজার মনিটরিং বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী বলেন, গতকাল রাত থেকে পেঁয়াজের বাজারে অসাধু কিছু ব্যবসায়ী দাম বাড়িয়েছে। আমরা কাজ করছি। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD