বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
সাভারে গ্রেপ্তারকৃত জামায়াত কর্মীদের আদালতে প্রেরণ

সাভারে গ্রেপ্তারকৃত জামায়াত কর্মীদের আদালতে প্রেরণ

Sharing is caring!

অনলাইন ডেক্স: সাভারে একটি হাউজিংয়ের কোম্পানির ভেতরে গোপন বৈঠক করার সময় জামায়াত-শিবিরের ৬৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা।

এর আগে শুক্রবার সন্ধ্যায় সাভারের ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা রারাজধানীর মোহাম্মদপুর পশ্চিম থানা থেকে এসেছিলেন এবং সেখানে গোপনে রুকন সম্মেলন করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে তাদের আটক করা হয়। তারা সেখানে গোপনে জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনের আয়োজন করেছিলেন। এসময় তাদের কাছ থেকে ৭টি ককটেল, জিহাদি বই, ব্যানার, লিফলেট, হ্যান্ড মাইক, লাঠিসোঠাসহ চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, গ্রেপ্তারকৃত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রাজধানী ও দেশের বিভিন্ন এলাকা থেকে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করার উদ্দেশ্যে গোপনে মিলিত হয়ে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করছিলেন। এসময় তাঁদের কাছ থেকে ককটেলসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এঘটনায় শুক্রবার রাতেই তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাঁধার অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে। শনিবার দুপুরে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD