শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
‘একটু পচলে বড় লোকেরা খায় না, আমরা তো খাই’

‘একটু পচলে বড় লোকেরা খায় না, আমরা তো খাই’

Sharing is caring!

রাস্তার পাশে ডাস্টবিন। সেখানে কেউ ফেলে গেছেন এক ব্যাগ কমলা। কমলাগুলো আধাপচা। কোনো কোনোটি পুরোপুরি পচে গেছে। ফেলে যাওয়া ফলগুলো চোখে পড়ে একদল পথশিশুর। তাদের চারজন মেয়ে ও একজন ছেলে। ডাস্টবিন থেকে তুলে আনে ফলগুলো।

শুরু হয় ফল বাছাই। অর্ধপচা ফলগুলো রেখে ফেলে দেওয়া হয় পচাগুলো। এরপর পাঁচজন শিশু নিজেদের মধ্যে ভাগ করে নেয় ফলগুলো। আর তাতেই বেজায় খুশি তারা।

সোমবার বিকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বসিলা রোডের বেড়িবাঁধ তিনরাস্তার মোড়ের পাশে ডাস্টবিনের পাশের চিত্র এটি।
যে পাঁচ শিশু ডাস্টবিনে ফেলে যাওয়া ফলগুলো নিজেদের খাবার হিসাবে তুলে আনে, তাদের চারজনই শিক্ষার্থী।

চার বছরের আরফান শিশুটি এখনো স্কুলে যাওয়া শুরু করেনি। অন্য চারজনের মধ্যে মুক্তা তৃতীয় শ্রেণির ছাত্রী, পড়াশোনা করে ইন্টারভিডা স্কুলে। একই স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ছে নিপা। প্রথম শ্রেণির ছাত্রী সুবর্ণা পড়াশোনা করে মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকার আনন্দ স্কুলে। আর সুমি দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

কখনো কিনে ফল খাওয়া হয়নি এই শিশুদের। কখনো দোকানে চেয়ে আধপচা ফল, আবার কখনো লোকের কাছে চেয়ে খেয়েছে। পথের পাশে এতগুলো ফল পড়ে থাকতে দেখে তাই লোভ সামলাতে পারেনি এই পাঁচজনের কেউই। ছুটে গিয়ে ডাস্টবিন থেকে তুলে নিয়েছে খাওয়ার জন্য।

তারা জানায়, ফল কেনার টাকা তাদের পরিবারের কাছে নেই। নিপার ভাষায়, ‘ফল কিন্না দিব ক্যাডা? টাকা পামু কই? তাই রাস্তায় পাইছি, সবাই মিলা ভাগ করতাছি। পুরা পচে নাই তো! অনেকখানি ভালো আছে।’

সুবর্ণা বলে, ‘কোমলা মজা। এডি তো ভালা। একটু পচলে বড় লোকেরা খায় না, আমরা তো খাই। এমনে চাইলে তো কেউ দিতে চায় না। ফালাইয়ে দিছে ওইখান থেকে নিছি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD