বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা
এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী আজ

এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী আজ

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী আজ বুধবার (১০ আগস্ট)। তার ভক্তরা আজও নানা মাধ্যেমে খুঁজে ফেরেন চিরস্মরণীয় এই শিল্পীকে। কিন্তু নড়াইলে নিজ জন্মস্থানে গিয়েই যেন তার স্মৃতিকে পান অনেকটাই ম্লান হিসেবে। চিত্রাপাড়ে সুলতান ঘাট নির্মাণ কাজ থমকে আছে। তেমন উন্নয়ন নেই সুলতান সংগ্রহশালারও।

নড়াইলবাসীর কাছে ‘লাল মিয়া’ নামেই পরিচিত শেখ মোহাম্মদ সুলতান। ১৯২৪ সালের ১০ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। ১৯২৮ সালে ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে শুরু হয় আনুষ্ঠানিক লেখাপড়া অধ্যায়। ১৯৪১ সালে কোলকাতা আর্ট কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে প্রথমস্থান অধিকার করেন এসএম সুলতান। এরপর ১৯৪৬ সালে ভারতের সিমলায় প্রথম চিত্র প্রদর্শনী হয় সুলতানের। তারপর থেকে একে একে তার আঁকা ছবি নিয়ে প্রদর্শনী হয় লাহোর, করাচি, নিউইয়র্কসহ বিশ্বের বিভিন্ন শহরে।

চিত্রশিল্পী হিসেবে দেশি-বিদেশি বিভিন্ন স্বীকৃতি রয়েছে তার। একুশে পদক, স্বাধীনতা পদকের মতো সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন তিনি। কর্মময় জীবনে প্রাপ্তি হিসেবে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, চারুশিল্পী সংসদ সম্মাননা রয়েছে তার ঝুলিতে।

বরেণ্য এই চিত্রশিল্পীর নড়াইলের বাসভবন ঘিরে গড়ে উঠেছে সুলতান সংগ্রহশালা ‘শিশু স্বর্গ-আর্ট কলেজ’। পর্যটকদের ভিড়ে তা প্রতিদিনই জমজমাট থাকে। মানুষ এই খ্যাতিমান শিল্পীর তুলির টান আর স্মৃতিচিহ্ন দেখতে ছুটে আসেন দূর-দূরান্ত থেকে।

চিত্রা নদীর পাড়ে শিল্পীর স্মৃতিধন্য বিভিন্ন স্থাপনা সংস্কারের উদ্যোগের কথা উল্লেখ করে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, এমএস সুলতার কমপ্লেক্স এবং শিশু স্বর্গ-আর্ট কলেজের বিভিন্ন সংস্কার কাজ এরই মধ্যে হাতে নিয়েছি আমরা। যদি বাজেট পাস হয়, তাহলে সামনে এমএস সুলতার কমপ্লেক্সর আরও শ্রীবৃদ্ধি হবে বলে আশা রাখছি।

চিত্রশিল্পী ছাড়াও এসএম সুলতান ছিলেন সুর সাধক, বাঁশিও বাজাতেন তিনি। ১৯৯৪ সালের ১০ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান বিশ্ব বরেণ্য এই চিত্রশিল্পী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD