বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে হাতেম আলী কলেজের প্রবেশদ্বার ময়লার ভাগাড়ে পরিণত

বরিশালে হাতেম আলী কলেজের প্রবেশদ্বার ময়লার ভাগাড়ে পরিণত

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশালের অন্যতম বিদ্যাপিঠ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের পশ্চিম পাশের প্রবেশ পথটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। বরিশালের সি এন্ড বি মহাসড়কে কলেজের গেটের সম্মুখে ময়লা আবর্জনা স্তূপ পড়ে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী এবং রাস্তায় চলাচল করা পথচারীরা।এসব স্তুপের দূর্গন্ধে স্হানীয় ব্যবসায়ীরাও অতিষ্ঠ।

এই গেট থেকে চলাচল করা শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে প্রবেশের পথে এমন আবর্জনা পরিষ্কার না করায় গেটটি একসময় অনুপযোগী হয়ে পড়বে,বিভিন্ন ভাবে বায়ু দূষনের স্বীকার হচ্ছি আমরা,কর্তৃপক্ষের কাছে দাবি জানাই এটিকে পরিস্কার পরিচ্ছন্ন করে চলাচলের উপযোগী হিসেবে গড়ে তোলার। এই সড়কে থেকে নিয়মিত ভাবে চলাচল কারী উমর ফারুক বলেন,শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে এমন ময়লার ভাগাড় নেহাত বেমানান।তিনি ও এই রাস্তায় চলাচল করতে অসস্তিতে পড়েন দুর্গন্ধে।

এ ব্যাপারে সরকারি সৈয়দ হাতেম আলী প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মুঃ মুস্তফা কামাল বলেন,স্হানীয় বাসিন্দারাই এই ময়লার স্তূপের জন্য দায়ী,কারন কলেজ কর্তৃপক্ষের সাধ্য নেই সবসময় এই প্রবেশদ্বারে লোক নিযুক্ত করার। কেননা,ক্যাম্পাসে শিক্ষার্থীরা আসে পড়াশোনার জন্য তারা কখনো ময়লা আবর্জনা গেটের মুখে ফেলতে পারেনা।এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সিটি কর্পোরেশন এবং স্হানীয় জনগনের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD