শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
বরিশালে লকডাউন বাস্তবায়ন ও করোনা সচেতনতায়, বিএমপি কর্তৃক মোটরযাত্রা অনুষ্ঠিত।

বরিশালে লকডাউন বাস্তবায়ন ও করোনা সচেতনতায়, বিএমপি কর্তৃক মোটরযাত্রা অনুষ্ঠিত।

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ লকডাউন বাস্তবায়ন ও করোনা সচেতনতা উপলক্ষে মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়ের আদেশক্রমে, ১০ জুলাই শনিবার সকাল ১১ঃ০০ ঘটিকায় নগরীতে মোটরযাত্রা অনুষ্ঠিত হয়। উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি জনাব মোঃ নজরুল হোসেন এর নেতৃত্বে, রযালিটি বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স বরিশাল থেকে শুরু করে জেলাস্কুল মোড়, জেলখানা মোড়, নথুল্লাবাদ, আমতলা মোড়, রুপাতলী, কালিজিরা ব্রিজ, হিরণ পয়েন্ট হয়ে বিএমপি পুলিশ লাইন্স এসে শেষ হয়।

মোটর শোভাযাত্রার শুরুতে, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি জনাব মোঃ নজরুল হোসেন সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন। তিনি স্বেচ্ছাচারিতা বর্জন করে যে-কোন অবস্থায়, যে-কোন মূল্যে উদ্যোগী হয়ে নিজের জন্য সমাজের জন্য স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার জন্য গুরুত্ব আরোপ করেন এবং বলেন,” যদি তুমি মাস্ক পরো তবে তুমি বেশ, মাস্ক যদি না পারো তবে তুমি শেষ “।

মোটর শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি জনাব মোঃ রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফোর্স এন্ড পিএমটি জনাব মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি জনাব মোঃ রাসেল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD