সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
রংপুরে চালু হচ্ছে ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ড

রংপুরে চালু হচ্ছে ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ড

Sharing is caring!

অনলাইন ডেক্স: রংপুর বিভাগে দিন দিন করোনায় আক্রান্তদের হার বৃদ্ধি পাওয়ায় ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৭ জুলাই) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে জেলা করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

জেলা সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ইউনিটের পশ্চিমে নতুন একটি ভবনে এ ইউনিট চালু হবে। সরঞ্জামাদিসহ সার্বিক প্রস্তুতি নিতে সপ্তাহখানেক সময় লাগবে। ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ডে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হবে।

তিনি আরও বলেন, রংপুরে দিন দিন করোনা রোগীদের চাপ বাড়ছে। ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে রোগীদের আসন ফাঁকা নেই। এর পরিপ্রেক্ষিতে রংপুর মেডিক্যালে গত ৩ জুলাই করোনা ইউনিট চালু করা হয়েছে। আরও সর্বাত্মক প্রস্তুতি হিসেবে ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ডটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে আপাতত দু’টি আইসিইউ বেড থাকবে। তবে আমরা আরও ১০টি আইসিইউ বেড চালুর চেষ্টা চালাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD