সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়েতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭ গাড়ি, আহত ৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়েতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭ গাড়ি, আহত ৫

Sharing is caring!

অনলাইন ডেক্স:ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের মুন্সিগঞ্জের কুচিয়ামোড়া এলাকায় দুর্ঘটনায় ১টি ট্রাক, ৫টি প্রাইভেটকার ও আরাম পরিবহনের ১টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এঘটনায় আহত হয়েছে ৫ জন।

সোমবার সকাল সাড়ে ৭টার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে প্রথমে ঢাকামুখী একটি ট্রাক রাস্তার নিরাপত্তা বেষ্টনী (রেলিং) এর সাথে ধাক্কা লাগে। এসময় পেছনে থাকা ৫টি প্রাইভেটকার ও শেষে ১টি যাত্রীবাহী বাস গিয়ে একের পর এক ধাক্কা লাগে। শেষের প্রাইভেটকারটির সবচেয়ে বেশ ক্ষতি হয়।

এঘটনায় ৫ জন আহত হয়। তবে আহতের মাত্রা গুরুতর নয়। গাড়িগুলো ধীর গতিতে চলছিলো বলে বড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে বলে জানায় স্থানীয়রা।

এদিকে দুর্ঘটনায় পর দীর্ঘক্ষণ এক্সপ্রেসওয়ের একটি পাশদিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিলো। পরে দূর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে রাস্তায় চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছে হাসাড়া হাইওয়ে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD