রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মেহেন্দিগঞ্জ পৌর নির্বাচনে উৎসব মুখর পরিবেশে প্রচারণা শুরু।

মেহেন্দিগঞ্জ পৌর নির্বাচনে উৎসব মুখর পরিবেশে প্রচারণা শুরু।

Sharing is caring!

আসন্ন মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ পেয়েই উৎসব মুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ৩ জন মেয়র প্রার্থী, ১১ জন সংরক্ষিত(মহিলা) কাউন্সিলর প্রার্থী ও ৩৪ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক তুলে দেন নির্বাচন রিটার্নিং কর্মকর্তা আঃ হাই হাদী।

প্রতীক বরাদ্দ পেয়েই নিজ নিজ এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে পাতারহাট বন্দরের বিভিন্ন সড়কে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু, সুভাষ চন্দ্র সরকার, শহীদ শাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, রফিকুল ইসলাম টেনু, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD