বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু
লঞ্চ থেকে মাঝনদীতে হঠাৎ নারীর ঝাঁপ !!

লঞ্চ থেকে মাঝনদীতে হঠাৎ নারীর ঝাঁপ !!

Sharing is caring!

লঞ্চ থেকে মাঝনদীতে ঝাঁপ দেওয়া এক নারী যাত্রীকে জীবিত উদ্ধার করেছেন জেলেরা। গতকাল শনিবার রাত পৌনে ১১টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকাসংলগ্ন আড়িয়াল খাঁ নদী থেকে জেলেরা তাঁকে উদ্ধার করেন। ফাল্গুনী আক্তার (৩৫) নামের ওই নারী ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা। তিনি লালমোহনে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, শনিবার রাত ৯টার দিকে বরিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এমভি সুন্দরবন-১০ নামের একটি লঞ্চ। লঞ্চের দ্বিতীয় তলার ডেকের পেছনের অংশে জায়গা নিয়ে ফাল্গুনী আক্তার তাঁর মা ও খালার সঙ্গে ঢাকায় যাচ্ছিলেন। রাত ১০টার দিকে ফাল্গুনী তাঁর মা ও খালার সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎ কিছু একটা নিয়ে উত্তেজিত হয়ে নদীতে ঝাঁপ দেন তিনি। লঞ্চের অপর যাত্রীরা বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষকে জানায়। লঞ্চটি তখন ঘুরে ঘটনাস্থলে যায় এবং ওই নারীকে খুঁজতে শুরু করে। তবে তাঁকে পাওয়া যায়নি। পরে লঞ্চের কর্মকর্তারা মাইকিং করে বিষয়টি স্থানীয় ব্যক্তিদের জানিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন।

সুন্দরবন-১০ লঞ্চের সুপারভাইজার হারুন অর রশিদ বলেন, বরিশাল নদীবন্দর থেকে রাত ৯টার দিকে সুন্দরবন-১০ লঞ্চটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। রাত ১০টার দিকে চরমোনাই–সংলগ্ন এলাকা অতিক্রমকালে এক বৃদ্ধা জানান যে তাঁর মেয়ে নদীতে পড়ে গেছেন। সঙ্গে সঙ্গে লঞ্চ থামিয়ে সার্চলাইট মেরে নদীতে সন্ধান চালানো হয়। পাশাপাশি লঞ্চের মাইকে নদীতীরের বাসিন্দা ও নদীতে থাকা জেলেদের বিষয়টি জানানো হয়। পরে রাত পৌনে ১১টার দিকে নদীতে মাছ ধরায় ব্যস্ত জেলেরা ওই নারীকে জীবিত উদ্ধার করেন।

চরমোনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মনোয়ার হোসেন বলেন, চরমোনাইয়ের মক্রমপ্রতাপ এলাকার জেলেরা আ‌ড়িয়াল খাঁ নদীতে এক নারীকে ডুবতে দেখে উদ্ধার করেন। বর্তমানে ওই নারী স্থানীয় আল আমীন চৌ‌কিদারের বা‌ড়িতে আছেন। বিষয়‌টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়েরকে জানানো হয়েছে। জেলে আলাম চৌকিদার বলেন, ওই নারীকে উদ্ধারের পর স্থানীয় পল্লিচিকিৎসক এনে দেখানো হয়েছে।

বর্তমানে তিনি সুস্থ আছেন। তবে তিনি ভয় পেয়েছেন। এ কারণে কারও সঙ্গে ঠিকমতো কথা বলছেন না। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, জেলেদের নজরে পড়ায় সৌভাগ্যক্রমে ওই নারী বেঁচে গেছেন। তাঁর স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে যে উদ্ধারের পর ওই নারী কিছুটা সময় অচেতন ছিলেন। জ্ঞান ফিরে এলে জেলেদের কাছে তাঁর নাম বলেন ফাল্গুনী আক্তার। ফাল্গুনী জেলেদের জানিয়েছেন যে লঞ্চে ওঠার পর তাঁর মা তাঁকে বকাঝকা করেন। তখন তিনি লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD