সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
নোয়াখালীতে নদী ভাঙন এলাকা পরিদর্শনে ডিসি, ত্রাণ বিতরণ

নোয়াখালীতে নদী ভাঙন এলাকা পরিদর্শনে ডিসি, ত্রাণ বিতরণ

Sharing is caring!

অনলাইন ডেক্স :নোয়াখালীর কোম্পানীগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়া উপজেলার নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খাঁন। এ সময় তিনি নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ, মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ ও করোনাভাইরাসের সংক্রমণরোধে জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি নদী ভাঙন কবলিত কোম্পানীগঞ্জের চরএলাহী, সুবর্ণচরের সৈয়দ বাজার ও হাতিয়ার জনতা বাজার এলাকা পরিদর্শন করেন।

জেলা প্রশাসক বলেন, নদী ভাঙনরোধে সরকার স্বল্প ও দীর্ঘ মেয়াদী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। মেঘনা নদীর তীরে ভাঙন প্রতিরোধ ১০ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল আহাদ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল হাসান ইভান, হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ও চর এলাহী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চানন্দী ইউপি প্রশাসক আব্দুর রহিম।

এদিকে, দুপুরে নদী ভাঙন থেকে রক্ষা পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সৈয়দপুর বাজারে মানববন্ধন করে ভাঙনে ক্ষতিগ্রস্ত কয়েকশ’ মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD