সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
কাশিমপুরে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুল ছাত্রের মৃত্যু

কাশিমপুরে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুল ছাত্রের মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স :গাজীপুরের কাশিমপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে কোনাবাড়ি- নরসিংহপুর সড়কের সুড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিন অপু (১৬) ময়মনসিংহের ফুলপুর থানার ভাট্টা গ্রামের আব্দুল আজিজ এর ছেলে। সে কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোস্তাকিন মোটর সাইকেল নিয়ে নরসিংহপুর থেকে কাশিমপুরের সুড়াবাড়ী এলাকার বাসায় ফিরছিল। এসময় রাজধানীর মিরপুরগামী কিরনমালা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ সড়কের উপর ছিটকে পড়ে মোস্তাকিন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার ওঝা জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD