সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
সিলেটে পিকআপ-কার সংঘর্ষে আহত ৭

সিলেটে পিকআপ-কার সংঘর্ষে আহত ৭

Sharing is caring!

অনলাইন ডেক্স :ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে নারী-শিশুসহ একই পরিবারের ছয়জনসহ সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে মহাসড়কের শেরপুর সরদারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মৌলভীবাজারমুখী প্রাইভেটকারটি ঘটনাস্থলে আসামাত্র বিপরীতগামী পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালকসহ যাত্রীরা আহত হন। আহতদের মধ্যে তিনজন নারী, এক শিশু ও তিনজন পুরুষ রয়েছেন।

সিলেট শেরপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মো্. এরশাদুল হক ভূঁইয়া বলেন, আহতরা একই পরিবারের সদস্য। তারা নবীগঞ্জে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালের বরাত দিয়ে তিনি বলেন, আহতদের মধ্যে এক নারী ও শিশুর অবস্থা গুরুতর। তাদের শরীরে জরুরিভাবে অস্ত্রোপচার করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD