সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
সাতক্ষীরায় দু’পক্ষের গুলিবিনিময়ে মাদক ব্যবসায়ী নিহত

সাতক্ষীরায় দু’পক্ষের গুলিবিনিময়ে মাদক ব্যবসায়ী নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স:সাতক্ষীরায় দু’পক্ষের গুলিবিনিময়ে লিয়াকত আলী নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কয়ারবিলে এ ঘটনা ঘটে।

নিহত লিয়াকত আলী সদর উপজেলার তলুইগাছা গ্রামের মৃত মোসলেম আলী সরদারের ছেলে।

পুলিশের দাবি, লিয়াকত আলী একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। কয়ারবিল এলাকায় মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দু’পক্ষের গুলিবিনিময়ে তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, ভোরে কয়ারবিল এলাকায় দু’পক্ষের মধ্যে গুলিবিনিময় হচ্ছে- এমন খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযানে গেলে গুলিবিদ্ধ অবস্থায় লিয়াকত আলীকে পড়ে থাকতে দেখে। এসময় তার পাশে একটি রিভলবার, দুই রাউন্ড গুলি, একটি হাঁসুয়া, ৫০ বোতল ফেনসিডিল ও ২শ’ পিস ইয়াবা পড়ে ছিল। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD