সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
সোনাগাজীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেফতার

সোনাগাজীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স:ফেনীর সোনাগাজীর আলোচিত কলেজ ছাত্রী পলি অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দুলাল চন্দ্র নাথকে (৪৮) দীর্ঘ ২০ বছর পর গ্রেফতার করেছে সোনাগাজী পুলিশ।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফেনী শহরের উত্তর সহদেবপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। সে সোনাগাজী উপজেলার সফরপুর গ্রামের মরণ চন্দ্র নাথের ছেলে।

পুলিশ জানায়, ১৯৯৭ সালে এক বখাটের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখতারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের তৎকালীণ ছাত্রী পলি আক্তারকে একদল বখাটে অস্ত্রের মুখে জোরপূর্বক অপহরণ করে। সে সময়ে তার পিতা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পেয়ে সৌদি আরব চলে যায় দুলাল চন্দ্র নাথ। পরবর্তীতে ছুটিতে দেশে আসলেও আত্মগোপনে থাকতেন তিনি।

পরে ২০০০ সালে ওই মামলায় আসামিদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন তৎকালীণ জেলা ও দায়রা জজ। গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানা পুলিশের সহযোগিতায় সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশদল অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দুলাল চন্দ্র নাথকে গ্রেফতার করে।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘ ২০ বছর ধরে পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দুলাল চন্দ্র নাথকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD