বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
জামালপুরে ৩ লাখ মানুষ পানিবন্দি, নৌকাডুবিতে নিহত ১

জামালপুরে ৩ লাখ মানুষ পানিবন্দি, নৌকাডুবিতে নিহত ১

Sharing is caring!

অনলাইন ডেক্স:যমুনার পানিবৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আজ সকালে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৯৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। গতকাল রাতে ইসলামপুরে নৌকাডুবিতে এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও এক শিশু।

টানা বর্ষণ আর প্রবল পাহাড়ী ঢলে নদী তীরবর্তী এলাকা ছাড়াও পানি ছড়িয়ে পড়ছে লোকালয়ে। সবমিলিয়ে জেলার ৭ উপজেলার অন্তত ৩৫ টি ইউনিয়ন ও ৪ টি পৌরসভার প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাবার ও গো খাদ্যের তীব্র সংকট।

প্রথম দফা বন্যায় পাওয়া ত্রাণ সহায়তা ফুরিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে চরম নিম্ন আয়ের মানুষ।

এদিকে সোমবার রাতে মেলান্দহ উপজেলার খাসিমারা গ্রাম থেকে বিয়ের অনুষ্ঠান শেষে ইসলামপুর উপজেলার বামনা গ্রামে বরযাত্রী নিয়ে ফেরার পথে যমুনার শাখা নদীতে বলিয়াদহ ডেবরাইপেচ ব্রিজের গার্ডারের সাথে ধাক্কা লেখে ৩০/৩৫ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এসময় সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও ৪ জন নিখোঁজ হয়। পরে স্থানীয়রা বিদ্যুৎ আক্তার নামে ১৬ বছর বয়সী এক কিশোরীকে মৃত অবস্থায় ও ২ জনকে অহত অবস্থায় উদ্ধার করে। এঘটনায় আলফি নামে ১০ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD