সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
বুড়িগঙ্গায় লঞ্চডুবির ১২ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ১২ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার

Sharing is caring!

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় ভাসমান অবস্থায় এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) রাত ১০টার দিকে তাকে উদ্ধার করা হয়। জানা গেছে তার নাম সুমন বেপারী। তিনি পেশায় ফল ব্যবসায়ী। রাজধানীর বাদামতলীতে ফল ব্যবসার সাথে তিনি জড়িত আছেন বলে তার পরিবার জানিয়েছে।

ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, লঞ্চ দুর্ঘটনার ১২ ঘণ্টা পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি নদীর তলদেশে লঞ্চের ভেতর কোনো এক রুমে আটকা ছিল, যেখানে তিনি অক্সিজেন পেয়েছেন।

উদ্ধার হওয়া ওই ব্যক্তিকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) রাতে এ বিষয়ে কথা হয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদ উন নবীর সঙ্গে।

তিনি বলেন, ওই রোগীকে জরুরি বিভাগে ভর্তির পরপরই চিকিৎসা শুরু করা হয়েছে। অক্সিজেন দেওয়া হয়েছে। মিটিমিটি করে তাকায় কোন কথা বললে মাথা নাড়াচ্ছে। এখন জরুরি বিভাগে তাকে রাখা হয়েছে। পরে স্টাবল হলে তাকে ওয়ার্ডে রেফার করা হবে।

এদিকে সুমন বেপারির ভাতিজা আরাফাত রায়হান সাকিব জানান, উদ্ধার সংবাদ টিভিতে দেখে আমার চাচাকে শনাক্ত করি। এখন আমরা পরিবারের কয়েকজন মিলে মিটফোর্ড হাসপাতালের দিকে রওনা দিয়েছি রাস্তায় আছি।

তিনি আরো জানান, মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা সুমন বেপারী। প্রতিদিনের মতো লঞ্চযোগে রাজধানীর বাদামতলী যাওয়ার পথে লঞ্চ দুর্ঘটনায় তিনি নিখোঁজ ছিলেন। তার সাথে মাসুদ নামে এক ব্যক্তি সাঁতরে উঠলেও তার চাচাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মাসুদ তাদের খবর দেয় সুমন বেপারি লঞ্চ দুর্ঘটনায় ডুবে গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD