শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
কক্সবাজারে তালিকাভুক্ত সন্ত্রাসী মুনিয়া আটক

কক্সবাজারে তালিকাভুক্ত সন্ত্রাসী মুনিয়া আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স:কক্সবাজার শহরের তালিকাভুক্ত সন্ত্রাসী ‌‌‌‌মুনিয়া বাহিনীর প্রধান শাহাদত হোসেন মুনিয়াকে (৪১) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছে ৩ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোরে শহরের জাম্বুর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মুনিয়া কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়ার আবু শামার ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুজ্জামান সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করে জানান, সন্ত্রাসী মুনিয়ার বিরুদ্ধে অস্ত্র, মাদক, মারামারিসহ ৮টি মামলা রয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD