শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
তাঁদের আত্মত্যাগকে আমরা যেন ঠিকভাবে মূল্যায়ন করি : ড. কামাল

তাঁদের আত্মত্যাগকে আমরা যেন ঠিকভাবে মূল্যায়ন করি : ড. কামাল

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বিজয় দিবসে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেন, লাখ লাখ লোক জীবন দিয়েছেন দেশ স্বাধীন করতে। তাঁদের আত্মত্যাগকে আমরা যেন ঠিকভাবে মূল্যায়ন করি, সে বিষয়ে বিজয়ের দিনে আমাদের শপথ নেয়া দরকার।

আজ ১৬ ডিসেম্বর রবিবার সকালে বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর পর ড. কামাল এসব কথা বলেন।

তিনি বলেন, যে ঐক্যকে সামনে রেখে বিজয় অর্জন করেছিলাম, সেই শক্তিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যের বিরুদ্ধে যারা লাগে, সেটি যেকোনো দিক থেকে হোক, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।আসুন আমরা ঐক্যকে সুসংহত করি। মনে রাখবেন ঐক্যবদ্ধ জনগণের বিজয় অনিবার্য।

সব মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহবান জানিয়ে ড. কামাল বলেন, যারা দেশের জন্য জীবন দিয়েছিল, তারা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তা পূরণ করতে হবে। তাদের স্বপ্ন ছিল সব মানুষ নিরাপদে থাকবে, কর্মসংস্থান হবে, দেশে আইনের শাসন থাকবে। আমাদেরকে এগুলো নিশ্চিত করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD