সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়ালো

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়ালো

Sharing is caring!

অনলাইন ডেক্স:দেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত করা হয়েছিল। এরপর থেকে রোগীর সংখ্যা ধীরে ধীরে বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে একদিনে সর্ব্বোচ্চ এক হাজার ৩৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ছয়শ ৯১ জনে। অর্থাৎ ৬৫ দিনে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়ালো।

এর আগে গত ৪ মে ২৪ ঘণ্টায় নতুন করে ছয়শ ৮৮ আক্রান্ত হয়ে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৫৮ দিনে ১০ হাজার ছাড়ালো। এর আগেও গত ১ মে ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭১ জন আক্রান্ত হয়ে মোট রোগীর সংখ্যা ৫৫ দিনে সংখ্যা ৮ হাজার ছাড়িয়ে যায়। গত ১৪ এপ্রিল একদিনে ২০৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়ে এক হাজার ছাড়িয়ে যায় আক্রান্ত রোগীর সংখ্যা। প্রথম এক হাজার শনাক্ত হতে সময় লেগেছে ৩৮ দিন। এরপরে ১২ দিনে ৪ হাজার আক্রান্ত হয়ে ৫০ দিনে ৫ হাজার ছাড়িয়ে যায়। পরবর্তী ১৫ দিনে আরও প্রায় ১০ হাজার আক্রান্ত হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছেন, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃত্যু হয়েছে দুইশ ৩৯ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৩৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ছয়শ ৯১ জনে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৭টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ করা হয়েছে সাত হাজার দুইশ ৬৭টি। পরীক্ষা করা হয়েছে সাত হাজার দুইশ ৮টি। মোট পরীক্ষা করা হয়েছে এক লাখ ২৯ হাজার আটশ ৬৫টি।

নাসিমা সুলতানা বলেন, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুইশ ৫২ জন। এই নিয়ে মোট সুস্থ হয়েছে দুই হাজার নয়শ দুই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD