সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
ববিতে পরীক্ষামূলক ভাবে শুরু হবে অনলাইন শিক্ষা কার্যক্রম

ববিতে পরীক্ষামূলক ভাবে শুরু হবে অনলাইন শিক্ষা কার্যক্রম

Sharing is caring!

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে গত ১৬ই মার্চ থেকে শিক্ষা কার্যক্রম বন্ধ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি)। অধিকাংশ শিক্ষার্থীই এখন অবস্থান করছে নিজ নিজ এলাকায়। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের একজায়গায় জমায়েত সম্ভব নয়। পাশাপাশি দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা স্থগিতের ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হবার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তাই স্বল্প পরিসরে পরীক্ষামূলক অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করতে চাইছে প্রতিষ্ঠানটি।

আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. সুব্রত কুমার দাস।

বিশ্ববিদ্যালয়টির প্রক্টর জানান, অনলাইন ক্লাস কার্যক্রম চালুর ব্যাপারে বিভিন্ন বিভাগের শিক্ষকদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে৷ ছাত্র ছাত্রীদের শিক্ষাজীবনের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রথমে শিক্ষার্থীদের বাড়িতে বসেই করার মতো কিছু একাডেমিক কাজ দেওয়া হতে পারে। সেগুলোর প্রাপ্যতা ও শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে উপস্থিতির হার পরীক্ষা করা হবে।এসব যাচাই বাছাইয়ের পর যদি কোনো সমস্যা না থাকে তবে ঈদের পর থেকে পুরোদমে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হতে পারে।

এ ব্যাপারে উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন বলেন, শিক্ষা মন্ত্রনালয় এবং ইউজিসির একটা নির্দেশনা আছে অনলাইন শিক্ষা কার্যক্রমের সম্ভাব্যতা যাচাইয়ের ব্যাপারে। সেই আলোকে আমরা পরীক্ষামূলক কিছু কার্যক্রম শুরু করবো৷ বিভিন্ন বিভাগ তাদের শিক্ষক – শিক্ষার্থীদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করবেন। তাদের মতামতের ভিত্তিতে এবং পরীক্ষামূলক কার্যক্রম থেকে প্রাপ্ত ফলাফল বিবেচনা করে নিয়মিত অনলাইনে ক্লাস নেওয়া শুরু হতে পারে।

তবে তিনি এটাও নিশ্চিত করেন যে, অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করা হচ্ছে শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাজীবনের কথা মাথায় রেখে।তাদের যদি এ কার্যক্রমে কোনো সমস্যা সৃষ্টি হয় তবে সেগুলোও সমাধান করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD