শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ওয়ার্ড প্রসেসিংয়ের পথিকৃৎ এভিলিন আর নেই

ওয়ার্ড প্রসেসিংয়ের পথিকৃৎ এভিলিন আর নেই

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: কম্পিউটার প্রযুক্তি বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখা ওয়ার্ড প্রসেসিংয়ের পথিকৃৎ হিসেবে গণ্য এভিলিন বেরেজিন মারা গিয়েছেন। ৯৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ষাটের দশকেই প্রযুক্তিবিদ হিসেবে সফলতা অর্জন করা এই নারী প্রোগ্রামার।

১৯৭১ সালে ‘ডাটা সেক্রেটারি’ নামে একটি ওয়ার্ড প্রসেসিং ডিভাইস ও সফটওয়্যার বাজারে এনে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিলেন এভিলিন। মাত্র পাঁচ বছরের মধ্যেই নিজের প্রতিষ্ঠান রিডাকট্রন’কে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে নিয়ে আসেন তিনি। নয়জন কর্মী নিয়ে শুরু হওয়া প্রতিষ্ঠানটি এই সময়ে প্রায় ৫০০ মানুষের কর্মসংস্থানের যোগান দেয়।

প্রায় এক মিটার লম্বা ডাটা সেক্রেটারিতে একটি কী-বোর্ড, ক্যাসেট ড্রাইভ, ইলেকট্রনিক কন্ট্রোল প্যানেল এবং একটি প্রিন্টার সংযুক্ত ছিল। এভিলিনের এই যন্ত্রটিকে পৃথিবীর প্রথম ‘ডিসপ্লে লেস’ (পর্দাবিহীন) ওয়ার্ড প্রসেসর বলা হয়ে থাকে।

ওয়ার্ড প্রসেসিং ছাড়াও ১৯৬২ সালেই প্লেনের টিকিট বুকিং দেওয়ার একটি কম্পিউটার সিস্টেম আবিষ্কার করেন এভিলিন। এর পাশাপাশি ব্যাংকিং খাতের জন্য স্বয়ংক্রিয় কম্পিউটার ব্যবস্থা, ঘোড়ার রেসের জন্য প্রোগ্রাম এবং মার্কিন সামরিক বাহিনীর জন্যও ক্যালকুলেটর তৈরি করেন এই নারী।
 
দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন এভিলিন বেরেজিন। গত শনিবার (০৮ ডিসেম্বর) এভিলিন মারা যান বলে প্রতিবেদনে জানায় নিউইয়র্ক টাইমস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD