মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ডিসির কাছে উপেক্ষিত বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান !

ডিসির কাছে উপেক্ষিত বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান !

Sharing is caring!

বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ে ও জেলা প্রশাসকের কাছে উপেক্ষিত জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম। করোনা দুর্যোগের কোনো সভায় তাকে ডাকা হয়না আবার কার্যালয়ে গেলে চেয়ারও পায় না তিনি। এমনটাই অভিযোগ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান। তিনি আরো জানান, করোনা প্রতিরোধে কমিটির উপদেষ্টা হওয়া সত্বেও তাকে কোনো সভায় ডাকা হয়না।

রোববার সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালের সাথে যুক্ত হলেও জেলা প্রশাসন কার্যালয়ে মইদুল ইসলামকে আমন্ত্রন জানানো হয়নি। এই নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম জানান, জেলা প্রশাসক কর্তৃক করোনা বিষয়ে গঠিত কমিটির একমাত্র উপদেষ্টা হওয়া সত্বেও প্রধান মন্ত্রীর ভিডিও কনফারেন্সে তাকে বলা হয়নি। জেলা পরিষদ কর্তৃক ত্রাণ দেয়ার বিষয়ে শনিবার রাতে জেলা প্রশাসকের সাথে কথা হলেও তিনি প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সম্পর্কে কিছুই জানায়নি। এমনকি বিভিন্ন সময়ে করোনা সম্পর্কিত সভায় গেলেও তার আসন (চেয়ার) রাখা হয় না। এতে করে অস্বস্তিতে পড়তে হয়।

তবে এসব বিষয়ে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, পিএম অফিস থেকে ভিডিও কনফারেন্সে যাদের রাখতে বলা হয় আমরা তাদেরই রেখেছি। তাছাড়া এমন পরিস্থিতিতে যাতে জনসমাগম না হয় সেদিকটাও খেয়াল রাখতে হচ্ছে আমাদের।

source: hello barishal

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD