শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে

করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে

Sharing is caring!

অনলাইন ডেক্স: সম্প্রতি সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এ ভাইরাস ঠেকাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতটুকু পারে পদক্ষেপ নেবে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া বিশ্ববিদ্যালয় বন্ধ করা হবে না।

চবি’র সাংস্কৃতিক সংগঠন অঙ্গন’র ৩০ বছর পূর্তিতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এসব কথা বলেন।

বুধবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য।

ড. শিরীণ আখতার বলেন, অঙ্গন আজ ৩০ বছরে পা দিয়েছে। ৩০ বছর পর্যন্ত টিকে থাকা যেকোনো সংগঠনের জন্য বড় অর্জন। আমি যখন বাংলা বিভাগের শিক্ষক হই তখন একটি সংগঠন তৈরি করেছিলাম। কিন্তু সেটা ৫ বছরও টেকেনি। তাই এগিয়ে যেতে হলে লক্ষ্য স্থির করে চেষ্টা চালিয়ে যেতে হবে।

অঙ্গনের সভাপতি অধ্যাপক ড. রহমান নাসির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ স্ট্যাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক হোসাইন কবির, অঙ্গনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. আসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ভাস্কর রঞ্জন সাহা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD