শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
কাপ্তাই লেকে নৌকা ডুবে পাঁচজনের মৃত্যু

কাপ্তাই লেকে নৌকা ডুবে পাঁচজনের মৃত্যু

Sharing is caring!

রাঙ্গামাটির কাপ্তাই লেকে নৌকাডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার কাপ্তাই লেকের ঝুলন্ত সেতু থেকে সুবলং যাওয়ার পথে ডিসি বাংলো এলাকায় নৌকাটি ডুবে যায়।

জানা যায়, সুবলং যাওয়ার পথে সকালে ডিসি বাংলো এলাকায় নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নিয়ে পাঁচটি মরদেহ উদ্ধার করে।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ জানান, নৌকাডুবির ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতদের নামপরিচয় এখনো জানা যায়নি। তারা সবাই চট্টগ্রাম প্যাসিফিক জিন্স গার্মেন্টসের কর্মী বলে জানা গেছে।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আরএমও শওকত আকবর বলেন, নৌকাডুবির ঘটনায় পাঁচটি মরদেহ হাসপাতালে আনা হয়েছে।

অনদিকে কাপ্তাই উপজেলার কয়লার ডিপো সংলগ্ন কর্ণফুলী নদীতে আন্তর্জান্তিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) পিকনিকের একটি নৌকা ডুবে গেছে।

ওই নৌকার অর্ধশতাধিক যাত্রীকে উদ্ধার করা হলেও এখনও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD