শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
‘গানের রাজা’ শুরু ১০ ডিসেম্বর

‘গানের রাজা’ শুরু ১০ ডিসেম্বর

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: দেশকে সৃজনশীল সংগীতাঙ্গন উপহার দেওয়ার লক্ষ্যে শিশুদের মনন বিকাশে, গান এবং ফান এই স্লোগানে গানের উৎসব নির্ভর রিয়েলিটি শো ‘এসিআই এক্সট্রা ফান কেক-চ্যানেল আই-গানের রাজা পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস’ এর ৭ বিভাগের বাছাইপর্ব শেষ হয়েছে।
৭ বিভাগ থেকে বাছাইয়ে উতরে আসা ৬-১৩ বছর বয়সী সেরা ৫০ গানের রাজা নিয়ে আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে মেগা অডিশনের শুটিং।
মেগা অডিশন থেকে ২৪ জনকে নানান পর্যায়ের গ্রুমিং এবং তালিমের প্রক্রিয়ায় ৪০টি পর্বের পর গ্র্যান্ড ফিনালের আয়োজন করা হবে। এরপর দেশের সংগীতাঙ্গন পাবে যোগ্য ‘শিশু গানের রাজা’।
শিশুদের সঙ্গে সার্বক্ষণিক কোমলমতি আচরণ ও দিকনির্দেশনার মাধ্যমে অনুষ্ঠানের প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন ইমরান এবং কোনাল। অনুষ্ঠানের উপস্থাপক চ্যানেল আই সুপার স্টার টয়া ও শিশু শিল্পী সাহীর। তাহের শিপনের পরিচালনায় নির্মিত হচ্ছে অনুষ্ঠানটি।
এরমধ্যেই শেষ হওয়া অডিশন আগামী ১০ ডিসেম্বর থেকে প্রতি সোম ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে চ্যানেল আই এর পর্দায়। পরে প্রতিটি পর্ব আপলোড করা হবে চ্যানেল আইয়ের ভেরিফাইড ইউটিউভ চ্যানেল, চ্যানেল আই টিভিতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD