শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
সেঞ্চুরিয়ানে ডি ককের সেঞ্চুরির আক্ষেপ

সেঞ্চুরিয়ানে ডি ককের সেঞ্চুরির আক্ষেপ

Sharing is caring!

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে সেঞ্চুরিয়ানে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড। দুই দলের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেট হারিয়ে তুলেছে ২৭৭ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন কুইন্টন ডি কক। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে আক্ষেপ নিয়েই ফেরেন তিনি।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ দলপতি জো রুট। ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া ওপেনার ডীন এলগার ইনিংসের প্রথম বলেই বিদায় নেন। আরেক ওপেনার এইডেন মার্কারাম করেন ২০ রান। তিন নম্বরে নামা জুবায়ের হামজা ৭২ বলে ছয়টি বাউন্ডারিতে ৩৯ রান করেন।

দলপতি ফাফ ডু প্লেসিস উইকেটে থিতু হয়েছিলেন ঠিকই, কিন্তু ৮০ বলে ২৯ রানের বেশি করতে পারেননি। অভিষিক্ত ভ্যান ডার ডুসেন করেন ৬ রান। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্তে অবিচল ছিলেন ডি কক। ১২৮ বলে ১৪টি বাউন্ডারিতে ৯৫ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।

কেশব মহারাজ ৬ রানে বিদায় নেন। আরেক অভিষিক্ত ডোয়াইন প্রিটোরিয়াস ৪৫ বলে করেন ৩৩ রান। ভারনন ফিল্যান্ডার ৭৬ বলে ২৮ রান করে অপরাজিত আছেন। দিনের শেষ ওভারে বিদায় নেন কেগিসো রাবাদা (১২)।

ইংলিশ পেসার জেমস আন্ডারসন একটি, স্টুয়ার্ট ব্রড তিনটি, জোফরা আর্চার একটি, স্যাম কুরান চারটি করে উইকেট পান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD