বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ডিআরইউর নতুন সভাপতি ইলিয়াস, সা. সম্পাদক কবির

ডিআরইউর নতুন সভাপতি ইলিয়াস, সা. সম্পাদক কবির

Sharing is caring!

অনলাইন ডেস্ক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এসএ টিভির ইলিয়াস হোসেন, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কবির আহমেদ খান।

শুক্রবার (৩০ নভেম্বর) দিনভর ভোটগ্রহণের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও এ নির্বাচনে নতুন সহ-সভাপতি হয়েছেন ভোরের কাগজের খোন্দকার কাওছার হোসেন, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, নারী বিষয়ক সম্পাদক সাজিদা ইসলাম পারুল, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আব্দুল হাই তুহিন, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম এবং সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এমদাদুল হক খান।

এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন, খালিদ সাইফুল্লাহ, বিএম নূর আলম বাদল, মাকসুদুল হাসান, মোহাম্মদ নইমুদ্দিন, রাশেদুল হক ও শাহাবুদ্দিন মাহতাব।

এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ডিআরইউর ১৪৭৭ ভোটারের মধ্যে ১১৪৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের প্রধান ছিলেন সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD