মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
ব‌রিশা‌লে ৫০ হাজার টাকায় শিশু বি‌ক্রির চেষ্টা!

ব‌রিশা‌লে ৫০ হাজার টাকায় শিশু বি‌ক্রির চেষ্টা!

Sharing is caring!

বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দত্তেশ্বর গ্রামে ৫০ হাজার টাকায় বিক্রির চেষ্টাকালে দুইমাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল ৪টার দিকে দত্তেশ্বর গ্রামের বকুলী বেগম নামের এক নারীর কাছ থেকে ওই ছেলে শিশুটি উদ্ধার করা হয়। বকুলী ওই গ্রামের শহিদুল ইসলাম খানের স্ত্রী।

উজিরপুর থানা পুলিশের ওসি জিয়াউল আহসান জানান, দত্তেশ্বর গ্রামে ৫০ হাজার টাকায় একটি শিশু বিক্রি করা হবে এমন তথ্যের ভিত্তিতে বকুলী বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ২ মাস বয়সী একটি শিশুকে উদ্ধার করা হয়। পরে বকুলী বেগমের কাছ থেকে ওই শিশুটিকে নিয়ে ইউপি সদস্য নুরুল হক সরদারের কাছে দেয়া হয়।

শিশুটির পরিচয় জানতে বকুলী বেগমকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বকুলী বেগম পুলিশকে জানান, প্রায় একমাস ধরে তিনি শিশুটিকে লালনপালন করছেন। তার আত্মীয় ফারুক হোসেন বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল থেকে শিশুটিকে এনে তাকে লালন-পালন করতে দিয়েছেন। বকুলী বেগম আরও জানান, ঝালকাঠীর নলছিটি উপজেলার মগড় গ্রামের বাসিন্দা জামাল খানের কাছ থেকে শিশুটিকে দত্তক এনেছিলেন ফারুক হোসেন।

ওসি জিয়াউল আহসান জানান, শিশুটি বকুলী বেগমের বাড়িতে আনার পর অনেক লোক এসেছে দত্তক নেয়ার জন্য। এক পরিবারের কাছে ৫০ হাজার টাকায় বিক্রিরও কথাবার্তা চলছিল। তার আগেই শিশুটিকে হেফাজতে নেয় পুলিশ। শিশুটির প্রকৃত বাবা-মায়ের খোঁজ করা হচ্ছে। সন্ধান পেলে তাদের কাছে হস্তান্তর করা হবে। অনথ্যায় আইনগত প্রক্রিয়ায় শিশুটির যাবতীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD