বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীতে চলছে বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীতে চলছে বিজয় দিবস উদযাপন

Sharing is caring!

বিনম্র শ্রদ্ধা ও নানা আয়োজনের মধ্যদিয়ে পটুয়াখালীতে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের আগে ৩১ বার তোপধ্বনি দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে পটুয়াখালী মরহুম আবুল কাসেম স্টেডিয়ামে জাতীয় পতাকা, বেলুন, ফেস্টুন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও কুচকাওয়াজের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মতিউল ইসলাম চৌধুরী ও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মইনুল হাসান। সকাল সাড়ে ৬টায় স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

শেষে কুচকাওয়াজে অংশ নেওয়া সরকারি আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD