মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
অর্থ কেলেঙ্কারি জেরে রাজশাহী সাম্যবাদী দলের মাসুদ রানা বহিষ্কার

অর্থ কেলেঙ্কারি জেরে রাজশাহী সাম্যবাদী দলের মাসুদ রানা বহিষ্কার

Sharing is caring!

অর্থ কেলেঙ্কারি জেরে রাজশাহী মহানগর সাম্যবাদী দলের সাধারন সম্পাদক মাসুদ রানাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
রাজশাহী-২ আসনে স্বতস্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন রাজশাহী সাম্যবাদী দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মাসুদ রানা। ১৪ দলের একজন প্রার্থী থাকার পরেও স্বতন্ত্রভাবে মনোনয়ন পত্র জমা দেওয়ার ব্যাপারে সাম্যবাদী দলের কেন্দ্রীয় দিলীপ বড়–য়ার কাছে জানতে চাইলে তিনি বলেন,“মাসুদ রানা রাজশাহী সাম্যবাদী দলের কেউ নয়। তার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে সাধারন মানুষকে চাকরি দেওয়া নাম করে বিভিন্নজনের অর্থ-আত্মসাতের অভিযোগ আসছিল আমাদের কাছে। আমরা পরবর্তীতে অভিযোগের সত্যতা প্রমাণ সাপেক্ষে আমরা তাকে বহিষ্কার করেছি। ইতিমধ্যে আমরা বহিষ্কারের চিঠি রাজশাহী ১৪ দলের কাছে পাঠিয়েছি।
অন্যদিকে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রমানিক দেবুর কাছে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন,“নির্বাচন মানুষের গণতান্ত্রিক অধিকার। এখানে যে কেউ প্রার্থী হতে পারে। উনি ১৪ দলের অন্যতম শরিক দল সাম্যবাদী দলের কেউ নন। মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহীর উন্নয়নে সিটি মেয়র খায়রুজ্জামান লিটন এবং আমাদের নেতার উপর যে আস্থা রেখেছেন, তা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করা ছাড়া অন্যকিছুর দিকে নজর দিচ্ছি না আপাতত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD