বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
পটুয়াখালির কলাপাড়ায় ঝাটকাসহ আটক-১

পটুয়াখালির কলাপাড়ায় ঝাটকাসহ আটক-১

Sharing is caring!

পটুয়াখালি প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় তিন হাজার কেজি ঝাটকাসহ মরিচ কালাম নামের এক মাছ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালত।
এসময় ঝাটকা পরিবহনের দায়ে তনু এন্টারপ্রাইজ (যশোর ট-১১-৪৮২৮) নামের একটি ট্রাক জব্দ করা হয়। মঙ্গলবার শেষ বিকেলে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি তেলের পাম্পের সামনে থেকে এসব মাছ জব্দ করা হয়।
আটককৃত কালাম উপজেলার মহিপুর থানার নজিবপুর গ্রামের মৃত লেহাজ ঘরামীর ছেলে।
পুলিশ জানায়, কলাপাড়া উপজেলা র্নিবাহি কর্মকর্তা মুনিবুর রহমান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) অনুপ দাশ পৌর শহরের তেলের পাম্প এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ ঝাটকা ইলিশ আটক করে।
এসময় পুলিশসহ ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে ট্রাকের লোকজন পালিয়ে গেলেও মরিচ কালাম নামের এক মাছ ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ঝাটকা ইলিশ বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরন করা হয়। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা উপস্থিত ছিলেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালাম নামের একজন ও  তিন হাজার কেজি ঝাটকাসহ একটি ট্রাক জব্দ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD